হোম > জাতীয়

কেনাকাটায় অনিয়ম: শাস্তি পেলেন গণপূর্তের দুই প্রকৌশলী

স্টাফ রিপোর্টার

পাবনার ঈশ্বরদীর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা ‘রূপপুর গ্রিন সিটি প্রকল্পের’ কেনাকাটায় ‘অস্বাভাবিক ব্যয়ের’ অভিযোগে দোষীসাব্যস্ত হওয়ায় একজন উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর ও অন্যজনকে নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণের শাস্তি দেওয়া হয়েছে।

শুক্রবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রিন সিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে ওই দুজন দোষী সাব্যস্ত হয়েছেন।

এর মধ্যে গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন উদ্দিনকে বাধ্যতামূলক অবসর এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেনকে নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাহীন উদ্দিন পাবনা গণপূর্তের উপবিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং আলমগীর হোসেন রাজশাহী গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে কর্মরত ছিলেন।

কর্মরত থাকা অবস্থায় রূপপুর গ্রিনসিটি প্রকল্পে তাদের অনিয়ম নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ২০১৯ সালের ১৯মে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।

সেই কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে।

এরই প্রেক্ষিতে তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন প্রস্তুতের সাথে সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ২০১৮ সালের সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয় গণপূর্ত মন্ত্রণালয়।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী