হোম > জাতীয়

হাসিনাকে ফেরত দেবে না ভারত!

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির সীমাবদ্ধতাও রয়েছে। গতকাল দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এই অনুরোধটি রাজনৈতিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

পত্রিকাটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভূ-রাজনৈতিক কারণ বিবেচনায় ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের ত্যাগ করবে না। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ‘রাজনৈতিক প্রকৃতির’ যে কোনো অনুরোধ কার্যকর না করার সুযোগ রয়েছে।

উচ্চ পর্যায়ের বিভিন্ন সূত্র বলেছে, বাংলাদেশের বর্তমান সরকারের চাপ সত্ত্বেও ভারত এ বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা এমন একজন নেত্রী, যিনি ভারতের স্বার্থ রক্ষা করেছেন, চরমপন্থিদের দমন করেছেন এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। তার প্রত্যর্পণ ভারতের প্রতিবেশী মিত্রদের ভুল বার্তা পাঠাবে।

এতে আরো বলা হয়, ভারত এই প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা-নিরীক্ষা করবে। এতে কয়েক মাস লেগে যেতে পারে।

বিভিন্ন সূত্র মনে করে, এখন যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন, তাহলে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।

ভারত-বাংলাদেশ বর্তমান সম্পর্কের আলোকে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি জটিল এবং সময়সাপেক্ষ- মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে

প্রাথমিকে শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বাংলাদেশ-ইতালি

মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট চান আইসিটি মন্ত্রী

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি