হোম > জাতীয়

ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে

ব্রিফিংয়ে ইইউ প্রধান পর্যবেক্ষক

কূটনৈতিক রিপোর্টার

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস বলেছেন, নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। আমাদের আশা, ভোটগ্রহণের এই ইতিবাচক ধারা সারা দিন বজায় থাকবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইজাবস এসব কথা বলেন। তিনি জানান, সারা দেশে নিয়োজিত পর্যবেক্ষকদের মাধ্যমে ইইউ মিশন নিবিড়ভাবে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ইভার্স ইজাবস বলেন, ‘আমরা বাংলাদেশের নাগরিকদের মধ্যে প্রচুর উৎসাহ এবং সক্রিয় অংশগ্রহণ লক্ষ করছি। আশা করি, ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে।

ইইউ পর্যবেক্ষক প্রধান জানান, তারা সারা দেশে অবস্থানরত পর্যবেক্ষকদের সঙ্গে অনলাইনে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কেন্দ্র, ভোটারদের উপস্থিতি এবং নির্বাচনের সামগ্রিক পরিস্থিতির নিয়মিত আপডেট নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পর্যবেক্ষকেরা আমাদের জানাচ্ছেন কেন্দ্রগুলো কীভাবে খোলা হয়েছে এবং কত মানুষ ভোট দিচ্ছেন। দেশের যেখানেই আমাদের পর্যবেক্ষকেরা আছেন, সেখান থেকেই আমরা তথ্য পাচ্ছি।

ইইউ মিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা শতভাগ নিরপেক্ষ। আমরা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছি না; আমরা কেবল পর্যবেক্ষণ করছি। তিনি জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি মিশন তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে।

একটি বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক মূল্যায়নের জন্য ইইউ মিশন দেশের শহর ও গ্রামাঞ্চল মিলিয়ে দুই শতাধিক পর্যবেক্ষক মোতায়েন করেছে। প্রধান পর্যবেক্ষক জানান, এখন পর্যন্ত তারা যেসব কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন, তার বেশির ভাগই সময়মতো খুলেছে এবং শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, পর্যবেক্ষণের অংশ হিসেবে মিশন বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করলেও ভোট চলাকালীন কোনো মন্তব্য করবে না।

তিনি বলেন, প্রক্রিয়াটি নিয়ে আমরা পরে কথা বলব। কারণ এখন কোনো মন্তব্য করা মানেই রাজনীতি ও নির্বাচনি প্রক্রিয়ায় জড়িয়ে পড়া। বাংলাদেশের এবারের নির্বাচনকে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার চর্চার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে অভিহিত করেন তিনি।

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু