হোম > জাতীয়

কাল থেকে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ব্যালটসহ নির্বাচনি সামগ্রী বিতরণ শুরু

গাজী শাহনেওয়াজ

সারাদেশে রিটার্নিং কর্মকর্তাদের কাছে সংসদীয় ২৯৯ আসনে ব্যালট পাঠানো শেষ হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) আজ শনিবার এই বিতরণ শেষ করেন। তাদের পাঠানো ব্যালট বুঝে নিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা (আরও)। ইসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংসদ নির্বাচনের ব্যালট বিতরণ শাখার ইসির উপ-সচিব রাশেদুল ইসলাম আমার দেশকে জানান, গত ২১ জানূযারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়। এর পর থেকেই ব্যালট মুদ্রণ শুরু করা হয়। যখন যে আসনে ব্যালট মুদ্রণ শেষ হয়েছিল, সেখানে পাঠানো হয়েছে। সর্বশেষ আজ শনিবার একটি বাদে সবগুলোতেই পাঠানো শেষ হয়। রোববার সকালে একটিতে পাঠানোর মাধ্যমে জেলাওয়ারী ব্যালট পাঠানোর কাজ শেষ হবে। এখন রিটার্নিং কর্মকর্তারা সেখানে থেকে স্ব স্ব আসনে ব্যালট পাঠাতে পারবেন। তিনি বলেন, তারা (রিটার্নিং কর্মকর্তা) চাইলে রোববার থেকে আসনওয়ারী বিতরণ করতে পারবেন। কমিশন থেকে চিঠি দিয়ে তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, আইনে পোস্টাল ব্যালটে ভোটের বিধান থাকলেও তা এতোদিন অকার্যকর ছিল। এবারই প্রথম চার শ্রেণির (সরকারি কর্মকর্তা, কারাবন্দী ও নির্বাচনী কর্মকর্তা ) ভোটারের পাশাপাশি বাইরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সংসদ নির্বাচন ও গণভোটে ভোটদানের ব্যবস্থা করে নির্বাচন কমিশন। সর্বোচ্চ ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ভোট বিধি অ্যাপে নিবন্ধন করেন। নিবন্ধিতরা ভোট দিয়ে ইতিমধ্যে দেশে ব্যালট পাঠানো শুরু করেছে। এখন পর্যন্ত ভোট প্রদান করা বিভিন্ন নাগরিকের সংখ্যা ৩ লাখ ৯ হাজারের বেশি। এসব পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

এর বাইরে ভোটকেন্দ্রে উপস্থিতি হয়ে ভোট দিবেন ১২ কোটি ৬২ লাখের বেশি ভোটার। তাদের ব্যালট মুদ্রুণ করে ইসি। শনিবার মুদ্রিত ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শেষ করেছে। আজ রোববার থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা (আরও) তাদের কার্যালয় থেকে স্ব স্ব সংসদীয় আসনেরি সহকারী রিটার্নিং কর্মকর্তাদের (এআরও) কাছে এ ব্যালট বন্টন করবেন। আগামী ১১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ কর্মকর্তারা তাদের কাছ থেকে ব্যালট ও নির্বাচনি সামগ্রী বুঝে নিয়ে ভোটকেন্দ্রে রাতেই পৌছে যাবেন। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এর আগে ভোটের নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হয়।

গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, তার জেলায় সবগুলোর আসনের ব্যালট তিনি বুঝে পেয়েছেন। আমার দেশকে তিনি শনিবার জানান, আগামীকাল (৮ ফেব্রুয়ারি রোববার) ব্যালটগুলো স্ব স্ব আসনের দায়িত্বপ্রাপ্ত এআরওদের কাছে বিতরণ শুরু করবেন। নির্বাচন কমিশন থেকে শনিবার চিঠি দিয়ে এই প্রক্রিয়ায় ব্যালট বিতরণের জন্য নির্দেশনা দিয়েছে।

উল্লেখ্য, যারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন তাদের নাম সম্পূরক ভোটার তালিকায় রাখা হয়েছে। পোষ্টাল ব্যালটের বাইরে যারা ভোট দিচ্ছেন শুধু তাদের সংখ্যা অনুযায়ী ব্যালট ছাপা

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে

ব্যাটারি চালিত তিন চাকার যান তুলে না দিয়ে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জরুরি

বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত

বেশির ভাগ অপরাধের মূলে মাদক ও জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

মাওলানা আবু তাহের মিসবাহ ও আব্দুল মালেক জামানার মুজাদ্দিদ: আলী হাসান উসামা