হোম > জাতীয়

সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায়

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন রোববার (১৫ মার্চ) বেলা ১১টা থেকে আবারও শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হয়। ওই দিন রাষ্ট্রপতির ভাষণের পর রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

আজ জাতীয় সংসদ সচিবালয় থেকে পাওয়া দিনের কার্যসূচিতে রয়েছে— প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর (মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়)। জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের (বিধি-৭১) আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ

সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে

জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব

জুলাই নিয়ে কথা বলতে চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন ‘সময় পাবেন’

৩ ট্রেনে পরীক্ষামূলক স্টারলিংকের ইন্টারনেট চালু

‘মাননীয় স্পিকার’ পরিবর্তে ‘মাই লর্ড’ তবু প্রাণবন্ত প্রতিমন্ত্রী শারমিন পুতুল

সংসদের প্রশ্নোত্তর পর্ব শুরু

জ্বালানি বিপণনে রেশনিং পদ্ধতি প্রত্যাহার

সংসদের মুলতবি অধিবেশন শুরু