হোম > জাতীয়

‘পর্যটন-বিমান খাতে যুগোপযোগী ব্যবস্থা প্রয়োজন’

বিমান উপদেষ্টা

ঢাবি সংবাদদাতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, 'আমাদের দেশের পর্যটন ও বিমান পরিবহন খাতে টেকসই উন্নয়ন আনতে হলে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিবর্তন জরুরি। যাত্রীসেবার মান উন্নয়ন ও ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।'

রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী এক সৌজন্য সাক্ষাৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

সভায় বিমান উপদেষ্টা বলেন, 'ঈদের ছুটিতে আমরা সবাই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটিয়েছি। এখন সময় এসেছে নতুন উদ্যমে কাজ শুরু করার। আমরা যে কাজগুলো ছুটির আগে শুরু করেছিলাম—বিশেষ করে ট্রাভেল এজেন্সি-সংক্রান্ত কার্যক্রম, আইন-কানুনের সংস্কার—সেগুলো দ্রুতগতিতে এগিয়ে নিতে হবে।'

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৮১৩ মামলা

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী

দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান জোরদার

প্রথম অটোমেশনে স্বাস্থ্যের উপজেলা পর্যায়ের ৯৫ জন চিকিৎসক বদলি

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

ঢাকায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, ৪ কেজি কুশ উদ্ধার