হোম > জাতীয়

ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করেন ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয় করার কোনো পদক্ষেপ নেবেন কিনা?

উত্তরে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে যথার্থ উত্তর থাকবে শিক্ষামন্ত্রীর কাছে। তবে ওভারঅল আপনাকে আমি যেটা বলতে পারি, সেটা হচ্ছে, বিএনপি সরকারের অনেকগুলো পরিকল্পনার একটি মূল পরিকল্পনা ছিল নারীর শিক্ষাকে প্রায়োরিটি দেওয়া। আপনি নিশ্চয়ই জানেন, বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীরা অর্থনৈতিকভাবেও যাতে শক্তিশালী হতে পারে, সেইজন্য ফ্যামিলি কার্ড চালু করেছে।

তিনি আরো বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন; আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করতে চাই।

প্রধানমন্ত্রী আরো বলেন, আজকে আমাদের সাথে গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছে, তারাও সরাসরি এই সংসদ অধিবেশনটি দেখছে। শুধু তাই নয়, আমরা অনার্স পর্যন্ত যে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করব, তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা স্কলারশিপ দিতে চাই, এটাও আমরা করতে চাই।

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা

হাম উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু

আমরা চাই, বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেবে এবং সমাধানের পথ বের করবে

জলবায়ু ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে তৈরি হচ্ছে জাতীয় কাঠামো

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

৬ মাসের সব ঘটনায় অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ