রাজধানীর শাহবাগ এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। তারা শ্যামলীর শিশু মেলা থেকে রমনায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাধা পেয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন।
রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার থেকে বিক্ষোভ করছেন তারা।
জানা গেছে, সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান আহত ব্যক্তিরা। সেখানে পুলিশের ব্যারিকেড দেখে তারা বসে পড়েন।
আহতরা জানান, শনিবার রাত থেকে তারা আগারগাঁওয়ে অবস্থান নিলেও সরকারের পক্ষ থেকে কেউ দেখা করেনি। দাবি আদায়য়ের জন্য তারা এখানে এসেছেন।
এমএস