হোম > জাতীয়

হাবিবুল আউয়ালকে ১০ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ফাইল ছবি

বিতর্কিত নির্বাচন করার অভিযোগ শেরেবাংলা নগর থানায় মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

এর আগে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আউয়াল দায়িত্বে ছিলেন।

তার আগে গত রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নূরুল হুদাকে বের করে আনেন। জুতার মালা পরিয়ে তাঁকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, দিনের ভোট রাতে করাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতা সালাউদ্দিন খানের করা মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় গত সোমবার নূরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ডাক বিভাগে ৭ হাজার শূন্য পদ, চলতি বছর নিয়োগ হবে ২ হাজার

ডিসেম্বর চালু হচ্ছে ‘এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’: শ্রমমন্ত্রী

ফুলব্রাইট স্কলারশিপ বাড়াতে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহ্‌দী আমিনের বৈঠক

বাবার ১৭ ফ্ল্যাট, অথচ ৪ হাজার টাকার বাসায় থাকি, ভাইয়ের বিরুদ্ধে বোনের অভিযোগ

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন শিক্ষামন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

এবার দাম বাড়ল অটোগ্যাসের

‘রেইনবো নেশন’ প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ