হোম > জাতীয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দলের

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন (ঢা‌বি) সাদা দল।

রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তারা এ কর্মসূ‌চি পালন করে। এ সময় দোয়া প‌রিচালনা করেন ঢা‌বি আরবি বিভাগের অধ্যাপক এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী।

শ্রদ্ধা নি‌বেদন শেষে ঢা‌বি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা ওনার আত্নার মাগফিরাত কামনা করি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক।

বিএনপির আগামী নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ ছিল না। কোনো দিন কারো সাথে খারাপ আচরণ করেননি। ঠিক তেমনি তারেক রহমানের মধ্যেও কোনো ধরনের হিংসা-বিদ্বেষ নেই। তিনি সবার সঙ্গে আলোচনায় বসছেন। সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি দেশনেত্রীর মতো সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন।

এ সময় আরো উপ‌স্থিত ছিলেন-- ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, মো. আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢা‌বি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের সদস্যস‌চিব অধ্যাপক ড. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আজহারুল ইসলাম, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সাইন্সের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন ক‌বীর, ফজলুল হক মুস‌লিম হ‌লের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ই‌লিয়াস আল মামুন, স‌লিমুল্লাহ মুস‌লিম হ‌লের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন, জগন্নাথ হ‌লের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, অমর একু‌শে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, মুক্তি‌যোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. নাজমূল হো‌সাইন, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আখতার হোসেন খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢা‌বি ক্লাবের সভাপ‌তি অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, ঢা‌বি কলা অনুষ‌দ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক নুরল আ‌মিন, চারুকলা অনুষদ সাদা দলের আহ্বায়ক ইসরাফিল রতন, বিজ্ঞান অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, আর্থ এন্ড এনভায়রনমেন্ট সাই‌ন্স সাদা দলের আহ্বায়ক মো. শ‌ফিউল্লাহ, আইন অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাজমুজ্জামান ভূইয়া, ঢাবি দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুলউলায়ী, মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম, অধ্যাপক আ‌নিসুর রহমান, রাষ্ট্র বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলামসহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।

এসআই

কামরাঙ্গীচরে প্লাইউড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস আজ

প্রথম অধিবেশনে পাস ৯৪ বিল ও ১৩৩ অধ্যাদেশ

দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না

সংরক্ষিত নারী আসনের দুই-তৃতীয়াংশ এমপি উচ্চশিক্ষিত ও কোটিপতি

স্নাতক পর্যন্ত নারী শিক্ষাকে ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

নারী-পুরুষ সমান মজুরি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর

বোয়িংয়ের সঙ্গে ১৪ বিমান কেনার চুক্তি

ইতিহাসের কোপাকুপি বাদ দিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে দেশ গড়ি

নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের