হোম > জাতীয়

ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু ৪ অক্টোবর

স্টাফ রিপোর্টার

মা ইলিশ রক্ষায় এবার ৩ অক্টোবর মধ্যরাত থেকে মাছ শিকার নিষেধাজ্ঞার সময় শুরু হবে। ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকবে বলে জানা গেছে।

এরই মধ্যে ডিম ছাড়তে নদীতে আসতে শুরু করেছে ইলিশ মাছ। জেলেদের জালেও ধরা পড়ছে কিছু কিছু। এর প্রভাবে স্থানীয় বাজারে মাছের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী।

মৎস্য কর্মকর্তারা বলছেন, প্রজনন মৌসুমের কারণে নদীতে ইলিশ মাছ আসতে শুরু করেছে। বর্তমানে ছোট সাইজের মাছ আসছে। সমুদ্র থেকে মাছ উঠতে শুরু করেছে। দুই-তিন দিনের মধ্যে আরো মাছ আসবে। তবে বড় সাইজের মাছ একটু পরে আসা শুরু করবে।

তারা বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুমের কারণে নদীতে মাছ আসায় জেলেরাও খুশি। নিষেধাজ্ঞা শুরুর আগে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন তারা।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা