হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো।

বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক দ্বিপাক্ষিক সম্পর্কের কথা স্মরণ করেন। তারা দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণের আধুনিকায়ন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ইতালির সম্ভাব্য সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

এছাড়া, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ ও ইতালির গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি আলোচনায় উঠে আসে। ভবিষ্যতে বিশ্বশান্তি ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশ ইতালির সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আগামী দিনে আরও নিবিড় ও কার্যকর হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ

ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিসির ‘ক্লিন স্কুল টিম’

ব্যাংকের গ্রাহকরা পুরো টাকা ফেরত পাবেন, লুটেরাদের সম্পদ নিলাম হবে

মালয়েশিয়া যেতে আগাম লেনদেন ও মেডিকেল টেস্ট নিয়ে সরকারের সতর্কবার্তা

আবদুল হাই শিকদারের ১০ হাজার বই সংরক্ষণে ইউজিসির উদ্যোগ

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বহুমুখী উদ্যোগ ও গবেষণাভিত্তিক প্রযুক্তি অপরিহার্য

ডিজিটাল মূল্যায়নে ইউরোপগামী নারীকর্মী বাছাই শুরু

মন্ত্রীদের অনুপস্থিতির কারণে প্রশ্নোত্তর কার্যক্রম স্থগিত

চীনে যাচ্ছে বাংলাদেশি কাঁঠাল, জানালেন প্রধানমন্ত্রী

মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার