হোম > জাতীয়

অননুমোদিত হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল বিটিআরসি

ফের আন্দোলনের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তে অটল অবস্থানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করার পরও ব্যবসায়ীদের দাবি মানতে সম্মত হননি কর্মকর্তারা।

এ অবস্থায় ফের আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা। বিদেশ থেকে আগের মতোই পুরনো মোবাইল ফোন আমদানি করার সুযোগ বজায় রাখতে চান তারা।

‘কিন্তু (বিটিআরসি) আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করে নাই, আমাদের দাবি কেউ আমলে নেয় নাই,’ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সহ-সভাপতি শামিম মোল্লা।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ততক্ষণ পর্যন্ত পুরনো হ্যান্ডসেটের ব্যবসায়ীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

‘আপনারা কালকে পর্যন্ত শান্ত থাকেন, তারা আমাদের চোখের পানির দাম তারা দেয় নাই। আগামীকালের মিটিং পর্যন্ত আপনারা শান্ত থাকেন,’ বলেন মোল্লা।

অন্যদিকে সরকার বলছে, দীর্ঘদিন ধরে অননুমোদিত উপায়ে মোবাইল ফোন বাংলাদেশের বাজারে ঢোকাচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

আগামী ১৬ ডিসেম্বর এই সিদ্ধান্ত সারাদেশে কার্যকর করার কথা রয়েছে।

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প