হোম > জাতীয়

হজযাত্রী বাচ্চু মিয়ার লাশ পরিবহন ও দাফন-কাফনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

বাচ্চু মিয়া (৬২) নামের একজন হজযাত্রী মারা গেছেন। মৃত এই হজযাত্রীর লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো ও দাফন-কাফনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার ঢাকা হজ অফিসের পরিচালক জানান, সস্ত্রীক হজপালনের উদ্দেশে গতরাত আড়াইটার দিকে গাড়িযোগে অন্যান্য সহযাত্রীদের সাথে হজক্যাম্পে আসেন বাচ্চু মিয়া। গাড়ি থেকে নামানোর জন্য সাহায্য চাওয়া হলে একটি স্বেচ্ছাসেবক টিম তার সহায়তায় এগিয়ে যান এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হজ অফিসের মেডিকেল ক্যাম্পে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ইকবাল অবস্থা পর্যবেক্ষণ করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হজযাত্রী লাশ একটি লাশবাহী ফ্রিজিং গাড়িযোগে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামে পাঠানো হয়েছে। এ লাশবাহী গাড়িতে মৃতের স্ত্রী ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধি ও কয়েকজন স্বেচ্ছাসেবক রয়েছেন।

মৃত হজযাত্রীর সহযাত্রীদের ভাষ্যমতে, বাচ্চু মিয়া গাড়িতে হজক্যাম্পে আসার পথে অস্বস্তি বোধ করায় মীরের বাজার এলাকার একটি চায়ের দোকান হতে কিছুটা চিনি এনে খাওয়ানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি সেটা খেতে পারেননি।

এএস

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার