হোম > জাতীয়

পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধনকারীদের তালিকা যাচাই করবে ইসি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী ভোটারদের তালিকা এবং আসনওয়ারী ভোটার তালিকা এ দুটির সঙ্গে সমন্বয় রয়েছে কী না তা যাচাই করে দেখবে নির্বাচন কমিশন (ইসি)।

এ লক্ষ্যে নিবন্ধিত ভোটারদের তালিকা ও মূল ভোটার তালিকার নরমাল (সফট) কপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাবে কমিশন। এটার সঠিকতা নিরূপণ সাপেক্ষে প্রত্যয়নপত্র দেবে ইসি। সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে।

পরিপত্রে বলা হয়েছে, বিদেশি অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, দেশের অভ্যন্তরের সরকারি কর্মকর্তা, নির্বাচনের দায়িত্বরত ভোটগ্রহণ কর্মকর্তা এবং কারাবন্ধী ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিবেন। এ পদ্ধতিতে ভোট দেয়ার (দেশ-বিদেশে) জন্য ইতোমধ্যে সব মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজারের উপরে নাগরিক ইসির অ্যাপে নিবন্ধন করেছে।

এতে আরো বলা হয়, আইসিভি ও ওসিভির জন্য জলছাপ চিহ্নিত ভোটার তালিকা এবং শুধুমাত্র নিবন্ধিত ভোটারদের মুদ্রিত ছবিসহ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার জন্য প্রত্যয়ন দেবেন ইসির জেলা ও উপজেলা কর্মকর্তারা। এছাড়া আইসিভি ও ওসিভিতে নিবন্ধিত ভোটারদের ছবিসহ ভোটার তালিকার দুই কপি মুদ্রণ করা হবে। এই মুদ্রিত কপির একটি থাকবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং অপরটি থাকবে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সংরক্ষণে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল ও গ্রহণ করা প্রার্থীদের বিরুদ্ধে আপিল আবেদন নিষ্পত্তি চলছে ইসিতে। এ কার্যক্রম চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২০ জানুয়ারি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু ২২ জানুয়ারি। প্রার্থীদের প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

এমপিরা প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দিতে চান: চিফ হুইপ

চুক্তি, টেস্ট রান- থার্ড টার্মিনাল ধাপে ধাপে চালুর পরিকল্পনা: বেবিচক চেয়ারম্যান

সহযোগিতায় সমঝোতা স্মারক নিয়ে বাংলাদেশ-মালদ্বীপের আলোচনা

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি, নিরাপত্তা জোরদার

সৌদি আরবে অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার প্রস্তাব

মন্ত্রী-এমপিদের অনুপস্থিতিতে সংসদের কার্যক্রমে ছন্দপতন

শাপলা ট্রাজেডি স্মরণে প্রতিযোগিতা

এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না

মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিলের ২৬ দিনেই রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার