হোম > জাতীয়

সীমানা নিয়ে মামলা, তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে

সাংবাদিকদের ইসি সচিব

আতিকুর রহমান নগরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা নির্ধারণ নিয়ে মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৩০টি মামলা আছে এবং সীমানা জটিলতায় প্রভাব পড়তে পারে নির্বাচনের তফসিলে।

বাগেরহাটের সংসদীয় ৪টি আসন নিয়ে আপিলে যাবে কী না কমিশন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা সিদ্ধান্ত হবে আদালতের রায় হাতে পাওয়ার পর।

আখতার আহমেদ বলেন, নির্বাচনের প্রচারণাতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো স্থাপনা নির্মাণ করতে পারবেন না প্রার্থীরা।

গণভোট নিয়ে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি নির্বাচন কমিশনে-এ কথা জানিয়ে তিনি আরো বলেন, আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন। তবে নিবন্ধিত সকল রাজনৈতিক দল নিয়েই সংলাপ করতে চায় ইসি।

সব রাজনৈতিক দল ইসির ডাকে সাড়া দিবে বলেও মনে করেন ইসি সচিব।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের