হোম > জাতীয়

নির্বাচনে কোটিপতি প্রার্থী কতজন, জানাল টিআইবি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১ জন। শতকোটির প্রার্থী ২৭ জন। মোট প্রার্থীর ২৫ শতাংশের ঋণ বা দায় আছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নাম্বারে মাইডাস সেন্টারের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

নির্বাচন ২০২৬ ‘নির্বাচনি হলফনামায় প্রার্থী পরিচিত' শীর্ষক সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির তৌহিদুল ইসলাম।

টিআইবি জানায়, জাতীয় নির্বাচনে এবার ৫১ রাজনৈতিক দলের ১ হাজার ৯৮১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ১৩ শতাংশ স্বতন্ত্র প্রার্থী এবং প্রথমবার নির্বাচন করছেন ১ হাজার ৬৯৬ জন প্রার্থী। ইসলামী দলগুলোর প্রার্থী ৩৬ দশমিক ৩৫ শতাংশ। স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থী ৩৬ দশমিক ৬৫ দশমিক ৬৫ শতাংশ।

টিআইবি আরো জানায়, বাংলাদেশে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় নারীর অংশগ্রহণ খুবই কম। এবার নির্বাচনে ৫ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। মাত্র ৪ দশমিক শুন্য ২ শতাংশ নারী প্রার্থী। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের ৬ এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ২৪ জন।

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা