হোম > জাতীয়

ফাঁসির রায়ে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে: চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে।

শেখ হাসিনার ফাঁসির আদেশের পর সোমবার (১৭ নভেম্বর) চিফ প্রসিকিউটর কার্যালয় প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘‘জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা ছিল, ন্যায় বিচারের জন্য জাতির যে কোয়েস্ট ছিল, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘আমরা আশা করব সরকার ও রাষ্ট্র আদালতের এ রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অবলম্বন করে পলাতক আসামি যারা দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কায়েম করতে পারবে।’’

এসআর

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের