হোম > জাতীয়

বিদেশি অতিথিদের সঙ্গে আসিফ নজরুল ও খলিলুর রহমানের সাক্ষাৎ

আতিকুর রহমান নগরী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী ড. এম খলিলুর রহমান।

বুধবার জাতীয় সংসদ ভবনে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগেল উপস্থিত ছিলেন। তারা সবাই খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন।

জাতীয় শোকের এ সময়ে বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ এবং তাদের সদয় উপস্থিতির জন্য উপদেষ্টারা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ, গতকাল মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার জানাজায় অংশগ্রহণ করতে আজ সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ এলাকায় সমবেত হন দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা।

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সুবিধা

বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

রাজধানীতে নিরাপত্তা জোরদারে ২০০ চেকপোস্ট

মক্কা-মদিনার নিরাপত্তায় আপসহীন বাংলাদেশ: ধর্মমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ পালিত

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার

পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা নেই