হোম > জাতীয়

বাঁটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন

ফেসবুক পোস্টে মাহফুজ আলম

আমার দেশ অনলাইন

মাহফুজ আলম। ফাইল ছবি

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাঁটোয়ারার নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করে কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়া-না নেওয়া নিয়ে বিএনপি ও বিরোধী দলীয় জোটকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, বাঁটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন।

বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদের বিক্রি করে দিল!

তিনি আরও লেখেন, জনগণের ন্যায্য লড়াই এখন এই বাটপারেরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।

ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: জিএস ফরহাদ

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

৮০ উপজেলায় ইউনিয়ন পরিষদের ভোট ১২ নভেম্বর

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও নীতিনির্ধারণ বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা

রিজার্ভ চুরি মামলায় ৯৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

২০২৮ সালের আগেই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল চালু হবে

মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত