হোম > জাতীয়

মানবাধিকার কমিশন চেয়ারপারসনের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মানবাধিকার বিশ্লেষক অ্যান মার্লবোরো।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে অ্যান মার্লবোরো সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম সম্পর্কে কমিশনকে অবহিত করেন। এ সময় তিনি নির্বাচন-পরবর্তী প্রাথমিক বিবৃতি চেয়ারপারসনের নিকট উপস্থাপন করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নির্বাচনকালীন সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের ওপর সম্ভাব্য হুমকি নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি নারী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটাধিকার সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

চেয়ারপারসন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর আওতায় কমিশনের এখতিয়ার ও কর্মপরিধি সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, নতুন এই আইনি কাঠামোর অধীনে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে কমিশনার এবং কর্মকর্তা-কর্মচারীদের আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা পালনের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকার শিগগিরই অধ্যাদেশটিকে আইনে পরিণত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এতে দেশে মানবাধিকার সুরক্ষার প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও সুসংহত হবে বলেও তিনি মন্তব্য করেন।

কমিশন তার আইনি দায়িত্ব ও কর্তৃত্ব যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে দেশের সব নাগরিকের মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে বলে জানান তিনি।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে মানবাধিকার সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব জোরদার করার মাধ্যমে বাংলাদেশে মানবাধিকারের অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা

বন্ধ শ্রমবাজার চালু করা সরকারের অগ্রাধিকার

রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে মিথ্যাচার করা হচ্ছে: তাজুল ইসলাম

দুই সচিবের দপ্তর বদল

প্রধানমন্ত্রীর ফোনে অ্যাকশন, অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

জনগণকে নতুন সরকারের পাশে থাকার পরামর্শ সাবেক উপদেষ্টার

দীর্ঘদিন খাল খনন না হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে

খাদ্যে হেভি মেটালের অস্তিত্ব থেকে বের হয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী