হোম > জাতীয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সংসদ রিপোর্টার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার গুলশানের সোসাইটি জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম।

দোয়া মাহফিলে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এসময় তিনি তার সহধর্মিণীর সাথে দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্য জীবনের কথা উল্লেখ করেন।

স্পিকার বলেন, তার সহধর্মিণী একজন ধার্মিক ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন, নিয়মিত নামাজ, রোজা আদায় করতেন। স্পিকার মরহুমা সহধর্মিণী ও তার মৃত মা-বাবাকে মহান আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করে সেজন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন। একই সাথে স্পিকার দেশ ও জাতির উন্নতি ও কল্যাণে সকল নাগরিককে কাজ করার আহ্বান করেন।

উল্লেখ, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ গত ২৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মরহুমা দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার বর্ণাঢ্য কর্মজীবনে সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে তিনি চাকরি জীবন শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

দোয়া মাহফিলে জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম, সংসদ সদস্য মো. মজিবর রহমান সরওয়ার, সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাবৃন্দ, ভোলা-৩ আসনের বিএনপির নেতাকর্মীবৃন্দ ও আপামর জনসাধারণসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে

আদ-দ্বীনে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদন ৩ জুন

ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা: রাষ্ট্রপতি

দায়িত্বে অবহেলায় ঢাকা সিটির আরো ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ

বৃষ্টির প্রবণতা কমে বাড়ছে ভ্যাপসা গরম, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

দায়িত্বে অবহেলা: ঢাকা সিটির আঞ্চলিক ২ কর্মকর্তা বরখাস্ত