হোম > জাতীয়

নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই, নাশকতা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব ডিজি

আমার দেশ অনলাইন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে র‍্যাবের পর্যাপ্ত জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে।

র‍্যাব মহাপরিচালক আরো বলেন, ঝুঁকি তাদেরই থাকবে যারা নির্বাচন ব্যাহত করার চেষ্টা করবে, জাল ভোট দেবে বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। নির্বাচনের ফলাফল না মেনে কেউ বিশৃঙ্খলা বা নাশকতায় জড়ালে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

এসআর

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম বন্ধ ৬ দিন

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে