হোম > জাতীয়

ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ বিশ্বাস করে যে, দেশগুলোর মধ্যকার পারস্পরিক বিরোধ কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করা উচিত।

এতে আরো বলা হয়, বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

এর আগে শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলায় আকস্মিক হামলা করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে মার্কিন বিশেষ বাহিনী। নিকোলাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন আমদানি এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে এই দম্পতিকে ব্রুকলিনের একটি মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী