হোম > জাতীয়

তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

আতিকুর রহমান নগরী

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

রোববার রাতে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন।

পোস্টে তিনি বলেন, ‘আমাদের ভাই ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে।’

ঘোষণা অনুযায়ী, আগামীকাল দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণে জমায়েত করা হবে। এ কর্মসূচিতে ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি লেখেন, ‘ক্যালকুলেশন বলছে দেশ আমাদের হাতে নাই। সার্বভৌমত্ব খামচে ধরেছে বিদেশি শকুন। আরেকটি অভ্যুত্থানের হাতছানি শুনতে পাচ্ছি।’

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা