হোম > জাতীয়

সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

আমার দেশ অনলাইন

সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।

রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (অপারেশন-১ শাখা) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্য ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।

অর্থাৎ, আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্তমান নির্ধারিত দামই বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শফিক রেহমান ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ

রাষ্ট্রীয় কৌঁসুলি নিজেই নিরাপত্তার বাইরে

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি—প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

হাজারীবাগের আধুনিক পশু জবাইখানার কার্যক্রম শুরু

আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, আদেশ ৭ সেপ্টেম্বর

‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি হলে জব্দ, দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক