হোম > জাতীয়

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ

জাবি প্রতিনিধি

ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রাটেজি; তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন, দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ এবং অসংখ্য মানুষের ত্যাগ-তিতিক্ষার ধারাবাহিক পরিণতি।

বুধবার (৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) কেন্দ্রীয় অডিটরিয়ামে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতিচারণামূলক ‘মননে জুলাই’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের উদ্দেশ শুধু সরকার পরিবর্তন নয়, বরং এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে সুষ্ঠু ও নিয়মিত নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। বিরোধী রাজনৈতিক দল, মানবাধিকারকর্মী, গুমের শিকার পরিবারের আন্দোলন এবং সাধারণ মানুষের অব্যাহত প্রতিরোধের পাশাপাশি আন্তর্জাতিক চাপও তৎকালীন শাসনব্যবস্থাকে দুর্বল করে তোলে। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা, গ্রেপ্তার, নির্যাতন ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েও আন্দোলন থেমে থাকেনি; বরং এসব ঘটনার ধারাবাহিকতাই জুলাইয়ের গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করে।

অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো একক দল বা গোষ্ঠীর ছিল না; এটি ছিল দল-মত নির্বিশেষে সমগ্র বাংলাদেশের মানুষের যৌথ আন্দোলন। আন্দোলনে অংশ নিতে গিয়ে রাজনৈতিক কর্মী ও সাধারণ শিক্ষার্থীসহ অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জুলাইয়ের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং ভুক্তভোগী পরিবারগুলোর গল্প সংরক্ষণ ও মানুষের সামনে তুলে ধরতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জুলাই কেবল একটি মাস নয়, বরং আত্মত্যাগ, বেদনা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্নের প্রতীক।

মাদারীপুর-১ আসনের এমপি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, জুলাই আন্দোলন দেশ ও দেশের মানচিত্র রক্ষার শিক্ষা দিয়েছে। ক্ষমতার লোভে নয়, দেশপ্রেম থেকেই তারা রাজনীতি করেন। বিগত সরকার রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী, সাংবাদিক ও সাধারণ মানুষকে গুম-নির্যাতনের মাধ্যমে দেশকে জিম্মি করে রেখেছিল। নিজের ৩ মাস ১৭ দিন গুম থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি নিখোঁজ সহযোদ্ধাদের স্মরণ করেন এবং বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করেই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদারীপুর-১ আসনের এমপি আনিসুর রহমান তালুকদার খোকন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এএস

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করে জার্মান পর্যটককে ফেরত দিল পুলিশ

বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁওয়ে স্থানান্তার হবে সচিবালয়: গণপূর্তমন্ত্রী

গণহত্যার বিচারে ধীরগতিই আ.লীগকে বিদেশে অপতৎপরতার সাহস জোগাচ্ছে: সাদিক কায়েম

বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের ডেঙ্গু বিষয়ে সেমিনার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

সৌদির বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

ড. ইউনূসকে আ.লীগ সমর্থকদের হেনস্তায় যুবশক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ