হোম > জাতীয়

‘এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি’

আমার দেশ অনলাইন

সংসদে উর্দু উক্তি ব্যবহার করে হুম্মাম কাদের চৌধুরী বলেন- ‘এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি’। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ব্যাংক খাতের নৈরাজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে আখতার হোসেন বলেন, ইসলামী ব্যাংকসহ যে ৫টি ব্যাংক একীভূত করা হয়েছে, সেগুলোর আগের মালিকেরা লুটপাট ও টাকা পাচার করে ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে। অথচ পাস হওয়া ব্যাংক রেজল্যুশন আইনের ১৮ নম্বর ধারায় বলা হয়েছে, ওই মালিকেরা মাত্র সাড়ে ৭ শতাংশ টাকা ফেরত দিলে আবারো ব্যাংকের মালিকানা ফিরে পাবেন। যারা ব্যাংক দেউলিয়া করল, লুটপাট করল, তাদেরই আবার ব্যাংক ফিরিয়ে দেয়ার ফায়দা কী?

আর্থিক খাতে সংস্কার করতে না পারায় অর্থমন্ত্রীকে আইএমএফ খালি হাতে ফিরতে হয়েছে বলে দাবি করেছেন আখতার হোসেন। একই সঙ্গে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে মধ্যবিত্তের জন্য ‘মরণফাঁদ’ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পথের ফকির বানানোর বাজেট বলে আখ্যা দিয়েছেন তিনি।

এমপি আখতার হোসেন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়কালের প্রকাশিত শ্বেতপত্র বলছে, দেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার বা প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। দেশ এখন খালি ঝুপড়ির মতো। এই সরকার দায়িত্ব নেয়ার সময় ঋণের পরিমাণ ছিল ২৩ লাখ কোটি টাকা, যা মাত্র কয়েক মাসে আরো ১ লাখ কোটি টাকা বেড়ে ২৪ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। খেলাপি ঋণের কারণে এই সংসদেরই দুজন সদস্য এখনও শপথ নিতে পারেননি।

সংসদে জ্বালাময়ী বক্তব্যে যা বললেন হাসনাত আবদুল্লাহ

পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর ব্যবস্থার দাবি নাগরিক পরিষদের

বাংলাদেশ-চীনের মধ্যে চার সমঝোতা স্মারক স্বাক্ষর

যেসব মিডিয়া ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করেছে তাদের বিরুদ্ধে আমরা সুবিচার চাই

বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভায় দুই চুক্তি স্বাক্ষরের আশাবাদ সারাহ কুকের

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু ৭০০ ছুঁই ছুঁই

হাওরের টেকসই উন্নয়নের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন জরুরি

পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

চূড়ান্ত বাজেটে তামাকের সুনির্দিষ্ট শুল্ক আরোপের আহ্বান

ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী