হোম > জাতীয়

খালেদা জিয়ার জানাজা ও দাফনের আনুষ্ঠানিক ঘোষণা

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে যমুনার সামনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গভীর শোকের দিন। আমরা শোকাহত। উপদেষ্টা পরিষদের বিশেষ সভা হয়। একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। তিনদিনের শোক ঘোষণা। কালকে ছুটি ঘেষণা করা হয়েছে।

তিনি জানান, খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন।

আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ আমন্ত্রণে তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার জানাজা এবং দাফনের সব প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে । এ জন্য আজ দুপুর ১২ সাড়ে বারোটা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে