হোম > জাতীয়

সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দলের ওমান গমন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিতব্য অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য সশস্ত্র বাহিনীর একটি সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দল রোববার ওমানে গমনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

রোববার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানসমূহে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ৩৫ সদস্যের একটি চৌকস ব্যান্ড ও অর্কেস্ট্রা দল ওমানের মাস্কাটে আয়োজিত আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহে বাদ্য পরিবেশনা করবে। অনুষ্ঠানে ওমানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, ওমানে অবস্থানরত দেশি-বিদেশি কূটনৈতিকবৃন্দ ও সে দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থাকবেন।

সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দলের উপস্থিতি বাংলাদেশ ও ওমানের মধ্যকার সশস্ত্র বাহিনীসহ রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মনোবল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছে সশস্ত্র বাহিনী।

সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণে প্রযুক্তিগত সহায়তায় এআই অ্যাপ ‘মাইট্রি’

তরুণদের এআই ও রোবটিক্স গবেষণায় প্রধানমন্ত্রীর সমর্থনের আশ্বাস

৪৯তম বিসিএসে নিয়োগ পেলেন যারা

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে যা জানাল মন্ত্রণালয়

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ

৪৩ কোটি টাকা আত্মসাৎ: পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

‘তাদের মাথায় বাসস্ট্যান্ড দখল ছাড়া আর কিছু নেই’