হোম > জাতীয়

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

ছবি: আমার দেশ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আমার দেশ পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে তিনি কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় পরিদর্শনে আসলে পত্রিকাটির সাংবাদিকরা তাকে স্বাগত জানান। এ সময় তিনি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মন্ত্রী আমার দেশ কার্যালয়ের বার্তা বিভাগসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় আমার দেশ-এর সাবেক নির্বাহী সম্পাদক ও সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, আমার দেশ-এর সাবেক প্রধান প্রতিবেদক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামালসহ পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার দেশ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী দেশের গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের সাংবিধানিক অধিকার, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গণমাধ্যমের ওপর নিপীড়নের বিষয় নিয়ে কথা বলেন। গণমাধ্যমের উৎকর্ষ সাধনের বর্তমান সরকারের অঙ্গীকার ও বিএনপির নির্বাচনি ইশতারের বিভিন্ন প্রসঙ্গও ওঠে আসে মন্ত্রীর বক্তব্যে।

এএস

নৌকা ও স্পীড বোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না

নারী উদ্যোক্তাদের যোগ্যতার ভিত্তিতে উৎসাহ দিতে হবে

ড. ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ জানালেন ডাকসু ভিপি

ঢাকাসহ দেশের ১৩ নদী বন্দরে সতর্ক সংকেত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

পুলিশকে ‘ম্যানেজ’ করার বিষয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সেতুমন্ত্রী

ঈদে পোশাক কারখানার ছুটি নিয়ে যা বললেন সড়কমন্ত্রী

গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগ স্থানীয় সরকারকে জনবান্ধব করবে: মির্জা ফখরুল

ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি