হোম > জাতীয়

১৬ জুলাই শহীদ আবু সাঈদ ও ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস

বিশেষ প্রতিনিধি

সরকার ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং ‘৮ আগস্ট নতুন বাংলাদেশ’ দিবস হিসেবে ঘোষণা করেছে।

বুধবার দুটি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছে।

প্রতি বছর যথাযথভাবে এই দুটি দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে নির্দেশ দিয়েছে সরকার।

পরিপত্রে বলা হয়, প্রতি বছর ৮ আগস্ট তারিখকে 'নতুন বাংলাদেশ দিবস' হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত 'খ' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 'শহীদ আবু সাঈদ দিবস' একইভাবে প্রতি বছর পালনের জন্য 'খ' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

এ ছাড়া ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালন করা হবে। প্রতি বছর এই তারিখকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত 'ক' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঈদ বোনাস দিয়েছে ৯৮ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ পরিচ্ছন্নতাকর্মী

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশকে কর্মসংস্থান-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতি

গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন

শাহজালালে মধ্যপ্রাচ্য রুটে ১৮ দিনে ৫৫৭টি ফ্লাইট বাতিল

প্রধানমন্ত্রী তারেক রহমান ইজ অ্যা গুড লিসেনার

পহেলা বৈশাখ টাঙ্গাইল সদরে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী