হোম > জাতীয়

পিএসসির নতুন তিন সদস্যের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে (পিএসসি) নিয়োগপ্রাপ্ত নতুন তিন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা দুইটায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ বাক্য পাঠ করান।

রাষ্ট্রপতি কর্তৃক নবনিয়োগপ্রাপ্ত পিএসসির সদস্যরা হলেন- ড. মো: মহিউদ্দিন, ড. মো: আমজাদ হোসেন এবং ড. মুহাম্মদ শাহীন চৌধুরী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, অন্যান্য সদস্য, কমিশন সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান এই তথ্য জানিয়েছেন।

সূত্রমতে, পিএসসির সদস্য সংখ্যা ছিল ১৫। নতুন তিনজন নিয়োগের ফলে এই সংখ্যা ১৮ তে দাঁড়াল।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ