হোম > জাতীয়

সংসদের ভোটের ব্যালট হবে সাদাকালো, গণভোটের রঙিন

আতিকুর রহমান নগরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। সংসদের ভোটের ব্যালট হবে সাদাকালো, গণভোটেরটি রঙিন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি বলেন, নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষদিন ২৯ ডিসেম্বর, ৩০ ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

ভাষণে সিইসি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই এই কমিশনের প্রধান লক্ষ্য। এরই মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়েছে, প্রায় অকার্যকর পোস্টাল ভোটকে কার্যকর করা হয়েছে।

সিইসি জানান, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। যেখানে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৭৯ হাজার।

হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, দাম বাড়ার কারণ নেই

নিরাপত্তা শঙ্কা, অর্থকষ্ট ও অনিশ্চয়তায় প্রবাসীরা

আটকে পড়াদের আনতে ঢাকা–দুবাই রুটে ২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

রেলের টিকিটে ২৫ শতাংশ ডিসকাউন্ট, কারা পাবেন জানালেন রেলমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল