অবৈধ লোকবল নিয়োগের মাধ্যমে অর্থ আত্মসাতে সহযোগিতার অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার কমিশনের সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
মামলায় ঢাকা ওয়াসার জনবল কাঠামোতে পরিচালক (উন্নয়ন) ও পরিচালক (কারিগর) কোনও পদ না থাকলেও সেই দুই পদে চুক্তিভিত্তিক নিয়োগ এবং এর মাধ্যমে বেতন-ভাতা বাবদ সরকারের এক কোটি ৯৮ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে মামলায়।