হোম > জাতীয়

সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ১৫ ব্যাংক হিসাব জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার

পতিত ফ্যাসিস্ট সরকারের সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ জারি করেছেন আদালত। অবরুদ্ধ করা এসব হিসাবে ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা রয়েছে।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ জারি করেন।

এদিন আদালতে দুদকের পক্ষে শুনানি করে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি বলেন, কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা আছে। তার ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে ১৫ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করতে আবেদন করে দুদক। আবেদন মঞ্জুর করে ব্যাংক হিসেবগুলো ফ্রিজ করার আদেশ দেন আদালত।

এর আগে গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। হত্যাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে কারাগারে আছেন কামরুল ইসলাম।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ