হোম > জাতীয়

দুই দেশকে নিরাপদ ও শক্তিশালী করতে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত।

ঘন্টাব্যাপী সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি রাষ্ট্রদূত। তবে আলোচনা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই সৌজন্য সাক্ষাতের বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফান্স, ডেনমার্কসহ আটটি দেশের রাষ্ট্রদূতরা। ইইউ প্রতিনিধিদল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকগুলোতে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব