হোম > জাতীয়

চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

চীন সফরে গেলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। মঙ্গলবার একটি ফ্লাইটে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন।

চীনে যাত্রার আগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীন অ্যাম্বাসির কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রীর সফরকালে মন্ত্রীর চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্যে বৈঠকের কথা রয়েছে। এ সময় তিনি শিক্ষাবিষয়ক বিভিন্ন ফোরাম ও কনফারেন্সে অংশগ্রহণ করবেন। পাশাপাশি, চীনের বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন।

সফরকালে চীনের সঙ্গে শিক্ষাসংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষরের কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সার উত্তোলন ও ডিলার নিয়োগ পর্যবেক্ষণে ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

গণতন্ত্র কোনো যান্ত্রিক ব্যবস্থা নয়, এটি মানসিকতার বিষয়: তথ্যমন্ত্রী

সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধে সরকারের কোনো মানসিকতা নেই: তথ্যমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাস ইউএনডিপি'র: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ