হোম > জাতীয়

প্রথম হজ ফ্লাইটে মক্কা রুটে যাত্রীসেবায় নতুন গতি

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়ার এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন উপলক্ষে গতকাল রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করে। একই সঙ্গে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মক্কা রুট’ কর্মসূচির আওতায় হজযাত্রীদের জন্য সহজতর সেবা কার্যক্রমও তুলে ধরা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজ খানম রিতা। তিনি হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের কাছে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ এবং বাংলাদেশে সৌদিয়ার কান্ট্রি ম্যানেজার সালমান আল আলালি।

সংশ্লিষ্টরা জানান, এ বছর হজ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সৌদিয়া আগেভাগেই হজ–সংক্রান্ত বিক্রয় ও বিতরণ কার্যক্রম সম্পূর্ণভাবে ডিজিটাল ব্যবস্থায় নিয়ে এসেছে। পাশাপাশি ‘রুট টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকার হজ ক্যাম্পেই ইমিগ্রেশন, লাগেজ চেক–ইনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় হজযাত্রীরা নির্বিঘ্নে যাত্রা শুরু করতে পারছেন এবং এতে তাদের সময় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে বলে আয়োজকরা উল্লেখ করেন।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের