হোম > জাতীয়

জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা করা হয়েছে। রোববার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এই চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব করলে কমিটির সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কার্যউপদেষ্টা কমিটির সভাপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অংশ নেন।

বৈঠকে জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চান। এ সময় সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এর মধ্যে অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট এবং অন্য সময়ে আরও কম বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

পরে সংসদ চত্বরে উৎপাদিত সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বা এনার্জি স্টোরেজ সুবিধা রাখার সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরির সুযোগ, লটারিতে প্রাথমিক তালিকায় ৩০০ জন

নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর দায়িত্ব গ্রহণ

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ৩৪ কর্মকর্তা

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণায় আরো গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

বন্দরে কনটেইনার চুরি ও আর্থিক অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

শুধু প্রত্যাবাসন নয়, মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিক অধিকারও নিশ্চিত করতে হবে

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী