হোম > জাতীয়

ট্রেনের ৩ জুনের টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রা

স্টাফ রিপোর্টার

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের (৩ জুন) টিকিট আজ শনিবার থেকে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার সব টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল চলাচলের টিকিট বিক্রি শুরু হয়েছে। একইদিন দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে'র আসন বিক্রি হয়েছে গত ২১ মে; ১ জুনের আসন বিক্রি হয়েছে গত ২২ মে; ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিন ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি গণ্য হবে। এ সময় কেনা টিকিট ফেরত দেয়া যাবে না। এক ব্যক্তি একসঙ্গে চারটি আসনের টিকিট একবার সংগ্রহ করতে পারবেন।

এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন