হোম > জাতীয়

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল

প্রতিবাদ সমাবেশে বক্তারা

আমার দেশ অনলাইন

সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকায় কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা কর্মরত সাংবাদিকদের উদ্যোগের প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আজকে নিজেদের ওপর হামলার প্রতিবাদে দাঁড়িয়েছি। এটি পরিকল্পিত হামলা ছিল। পুলিশের পোশাকের পরিবর্তন হলে তাদের আচরণ পরিবর্তন হয়নি। যেসব পুলিশ হামলা চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশ সদস্যের বিচার চাই।

তারা আরো বলেন, ডিসি মাসুদের উপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করা হয়েছে। এই হামলায় ডিসি মাসুদের সম্মতি ছিল। মাল্টিমিডিয়া সাংবাদিকদের খোঁজে খোঁজে হামলা চালানো হয়েছে। সাংবাদিকদের কেন মারা হবে? আমরা সুষ্ঠু সমাধান চাই। যতক্ষণ বিচার না হবে ততক্ষণ আমরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবো।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সামনে যখন নির্বিচারে সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয় এবং সাংবাদিকরা সেই সংবাদ সংগ্রহ ও সম্প্রচার করেন, তখন পুলিশ তাদের টার্গেট করে। গতকাল যা ঘটেছে, তা আগে কখনও হয়েছে কি-না আমাদের জানা নেই। মনে হয়েছে, পুলিশ গতকাল সাংবাদিকদের পেটানোর বিশেষ কর্মসূচিতে প্রতিবাদ সমাবেশে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামানসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার