হোম > জাতীয়

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৮

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর মোহাম্মদপুরে একটি গাড়ির ওয়ার্কশপে প্রাইভেটকারের গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্কশপের মালিকসহ আট জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) দুপুরে মোহাম্মদপুরের হুমায়ুন রোডের ‘মনা মটরস সার্ভিসিং সেন্টারে’ এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ার্কশপে রাখা একটি প্রাইভেটকারের গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় সেখানে কর্মরত শ্রমিকরা দগ্ধ হন। প্রতিবেশী আরমান ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন- ওয়ার্কশপের মালিক মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), জনি (৩৫), আকাশ (২৫), আজাদ (৫৫), তারেক রহমান (২৩) এবং ইরফান (১১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হাসপাতালে আট জনকে আনা হয়। তাদের মধ্যে ওয়ার্কশপের মালিক মনা ও কর্মচারী ইরফান নামে দুই জনকে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের ১৫ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে। বাকি ছয় জনের শরীরের এক থেকে পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী