হোম > জাতীয়

সাবেক ১২ আমলা-বিচারকের ফ্ল্যাটের বরাদ্দ বাতিল

বিশেষ প্রতিনিধি

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে সাবেক ১২ আমলা ও বিচারকের নামের ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে । পলাতক শেখ হাসিনার সরকার সাবেক আমলাদের উপহার হিসেবে এসব ফ্ল্যাট বরাদ্দ দিয়েছিল।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মঙ্গলবার এ ফ্ল্যাটগুলো বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ‘আবাসিক ফ্ল্যাট নির্মাণ (গৃহায়ন ধানমন্ডি) (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের ধানমন্ডি আবাসিক এলাকার সড়ক নং-১৩ (নতুন-৬/এ) এর বাড়ি নং-৭১১ (নতুন-৬৩) এর ওপর নির্মাণাধীন ভবনে বরাদ্দকৃত সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে।

যাদের ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে: সাবেক অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. জহুরুল হক (ফ্ল্যাটের আয়তন ৪১০৫.০৫ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান (ফ্ল্যাটের আয়তন ৪৩০৮.৬৮ বর্গফুট), সাবেক সচিব এম এ কাদের সরকার (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সচিব আকতারী মমতাজ (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সচিব মো. সিরাজুল হক খান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট), সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট), সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান (ফ্ল্যাটের আয়তন ২৩১৫.৮৩ বর্গফুট) এবং সাবেক সিনিয়র সচিব এস. এম. গোলাম ফারুক (ফ্ল্যাটের আয়তন ২০৪৯.১৩ বর্গফুট)।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক গঠিত কমিটির প্রতিবেদন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৭৪ তম বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে এ সকল ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

হেজেমনি মোকাবিলায় গরুসহ ভারতীয় সব পণ্য বয়কট করুন: মাহমুদুর রহমান

রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির

ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতা জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি তাজুল ইসলামের

জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল তাদেরকেই দিতে হবে

৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে একটা গোষ্ঠী যোগাযোগ করছে

ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলসচিব

নগরবাসীর সেবা নিশ্চিতে রাজউক কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করার নির্দেশ

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম