হোম > জাতীয়

কবি আল মুজাহিদী ও ড. আবু হেনা ছিলেন বাংলা সাহিত্যের আলোকবর্তিকা

স্মরণ সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার

‘সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ’ গড়ার প্রত্যয়ে একুশে পদকপ্রাপ্ত সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মুজাহিদী এবং বিশিষ্ট নাট্যগবেষক ড. আবু হেনা আবিদ জাফরের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল হলে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান বলেন, মরহুম আল মুজাহিদী ও ড. আবু হেনা আবিদ জাফর ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির আলোকবর্তিকা। তাদের সৃজনশীল কর্ম ও নৈতিক মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রধান আলোচক হিসেবে ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, কবি আল মুজাহিদী ও ড. আবুহেনা আবিদ জাফর কেবল শব্দশ্রমিক ছিলেন না, তারা ছিলেন সমাজের পথপ্রদর্শক। তাদের কবিতা ও গবেষণায় এ দেশের মাটি, মানুষ এবং দ্রোহের যে কালজয়ী প্রতিফলন ঘটেছে, তা আমাদের সমাজকে প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে দাড়ানোর সাহস যোগায়।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ তোফাজ্জল হোসাইন খান, জাকির আবু জাফর, শরীফ বায়েজিদ মাহমুদ, ড. মোস্তফা মনোয়ার প্রমুখ। উপস্থিত ছিলেন মরহুম পরিবারের সদস্যরা।

অন্যান্য বক্তারা মরহুমদ্বয়ের জীবন, সাহিত্য এবং সমাজ গঠনে তাদের অনন্য ভূমিকার ওপর আলোকপাত করেন। তারা বলেন, একটি নৈতিকতাসমৃদ্ধ সমাজ গঠনে তাদের প্রদর্শিত পথ ও সাহিত্যকর্মকে তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।

সসাসের নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসার সভাপতিত্বে ও সহকারী নির্বাহী পরিচালক জাকির হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে মরহুম আল মুজাহিদী ও ড. আবু হেনা আবিদ জাফরের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তিও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ডাউন সিন্ড্রোম ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান বিশিষ্টজনদের

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময়সীমা বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

বিএনপি নেতা সালাহ উদ্দিনের ইন্তেকালে জামায়াত এমপির শোক

মানুষ গত দুই দশক ধরে কী নিদারুণ কষ্ট করেছে, জুলাই জাদুঘর ঘুরলে বোঝা যায়

প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি

আট মাসে চাকরি নিয়ে বিদেশ গেছে সাড়ে ৪ লাখ রেমিট্যান্স যোদ্ধা, আয় ২৬ বিলিয়ন ডলার

ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা অন্তর্বর্তী সরকারের ১২ উপদেষ্টার

৮২ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

কাজের ভিসার নামে মালয়েশিয়ায় নিয়ে জিম্মি, ট্রাভেল এজেন্সির মালিক গ্রেপ্তার