হোম > জাতীয়

মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য সংরক্ষণের নির্দেশ

আতিকুর রহমান নগরী

বীর মুক্তিযোদ্ধাদের ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারে এ সংরক্ষণের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব আখিনুর জাহান নীলা স্বাক্ষরিত এক অফিস আদেশের তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সকল বীর মুক্তিযোদ্ধার (জীবিত/মৃত) পারিবারিক/ওয়ারিশদের (পিতা, মাতা, সন্তান, স্ত্রী) তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারে সংরক্ষণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমআইএস সফটওয়্যারে ওয়ারিশদের তথ্য সংরক্ষণ করার পদ্ধতি নিম্নরূপ। মুক্তিযোদ্ধার তথ্য প্রদর্শিত প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার তথ্যের তালিকার সর্বশেষ আইকন, বীর মুক্তিযোদ্ধার প্রোফাইলের ওয়ারিশ তথ্য।

জীবিত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পারিবারিক সনদ এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ওয়ারিশ সনদ আপলোড করতে হবে। জীবিত ও মৃত ওয়ারিশ/সদস্যদের তথ্য পৃথকভাবে এন্ট্রি করার অপশন রয়েছে (কপি সংযুক্ত)। জীবিত সকল ওয়ারিশদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাইপূর্বক ভেরিফাই করে ওয়ারিশদের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। মৃত ওয়ারিশের ক্ষেত্রে ওয়ারিশদের মৃত্যু সনদ, মৃত্যুর তারিখ অন্তর্ভুক্ত করতে হবে।

সে ক্ষেত্রে মৃত ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের প্রয়োজন নেই। সকল ক্ষেত্রে একাধিক ওয়ারিশের তথ্য অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। ভাতাপ্রাপ্ত কোনো ওয়ারিশ মৃত্যুবরণ করলে তার তথ্য মৃত ওয়ারিশদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির সদস্য সচিব হিসেবে ব্যবস্থাপক, সোনালী ব্যাংক. পিএলসি উল্লিখিত তথ্য এন্ট্রি করবেন এবং সভাপতি হিসেবে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার অনুমোদন করবেন।

এমআইএস সফটওয়্যারে সকল বীর মুক্তিযোদ্ধার (জীবিত/মৃত) ওয়ারিশদের তথ্যাদি আগামী ২ (দুই) মাসের মধ্যে অন্তর্ভুক্তি নিশ্চিত করে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চীন-মিয়ানমার করিডোর হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির

তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

বর্ষার ছন্দপতনে ফের তাপপ্রবাহ, দেশজুড়ে অসহনীয় ভ্যাপসা গরম

সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন

বিএমইউতে ১ হাজার ৩৯ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে পথ দেখাবে তরুণদের উদ্ভাবনী ভাবনা

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে

ইসলামী ব্যাংক নিয়ে গয়েশ্বরের সমালোচনার জবাব দিলেন পার্থ-শাহজাহান