হোম > জাতীয়

‘ডিসইনফরমেশন ঠেকাতে কমিউনিটি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

ফ্রান্সের প‍্যারিস থেকে মোহাম্মদ মাহবুব হোসাইন

ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্যে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি আরও বলেন, ফ্রান্স ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। ফরাসি মূলধারার গণমাধ্যমের সাথে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকেরা সংযোগ তৈরি করে দেশের ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখতে পারে।

শুক্রবার প্যারিসের একটি হলে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইন, সিনিয়র সাংবাদিক ও ডিআরইউ'র সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমেদ, ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান রাজু, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, টাইম টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল, সাংবাদিক মোমিন আনসারি, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, সাংবাদিক তানভীর আহমেদ তোহা এবং দেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমূখ।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ