হোম > জাতীয়

আরো বোয়িং বিমান কিনবে বাংলাদেশ

আমার দেশ অনলাইন

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরো বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে। রোববার (৩০ আগস্ট) রাতে এক্স হ্যান্ডেলে এ কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়ে এই সপ্তাহে করা নতুন চুক্তিকে স্বাগত জানিয়ে এটিকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

পোস্টে সার্জিও গোর উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ‘জবস’ প্রেসিডেন্ট। তিনি লাখ লাখ উচ্চ বেতনের চাকরি সৃষ্টি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ এবং আমাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করছেন।

সেখানে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আরও বোয়িং বিমান কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে, যা তাদের প্রাথমিক অর্ডার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। আমাদের প্রেসিডেন্ট আমেরিকা এবং আমাদের অংশীদারদের আবার মহান করে তুলছেন।

তবে কতটি বা কোন মডেলের বোয়িং উড়োজাহাজ কেনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি গোর। অবশ্য আগের প্রাথমিক ক্রয়াদেশও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে জানান তিনি। চুক্তিটির মোট মূল্য কত, তারও কোনো হিসাব দেননি। অবশ্য সার্জিও গোরের এই বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের তরফে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি অনুযায়ী, আগেই যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্ৰতিশ্রুতি দিয়েছে। সেই অনুযায়ী গত ১ মে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এসব উড়োজাহাজ কিনতে খরচ পড়বে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা (১ ডলারে ১২২ টাকা ৭৩ পয়সা হিসাবে)।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বাজারে মানহীন পণ্য চিনবেন যেভাবে

৩ জেলার আইনশৃঙ্খলা ও মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান

সার মজুতের সরকারি হিসাবে গরমিল

দুই ইস্যুতে সংসদে সরকার ও বিরোধীদের বাহাস

চরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষকদের দেওয়া হবে দূরত্বভিত্তিক ভাতা: ববি হাজ্জাজ

কারাগারের ৪ ডিআইজি প্রিজন্সকে বদলি

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন আহত