হোম > জাতীয়

বিমানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

বিমানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়াগা ওচহোয়া ডি চিনচেত্রু, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিসেস অঞ্জা কেরস্টেন আমান এবং ইউরোপিয়ান ইউনিয়ন মিশনের বাইবা জারিনা সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস যুক্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশীয় স্বার্থ বজায় রেখে টেকসই মিক্সড ফ্লিট তৈরির ক্ষেত্রে এয়ারবাস ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় প্রতিনিধিগণ প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

ড. ইউনূসের ওপর নয়, ময়দা নিক্ষেপ করা হয়েছিল ফরাসি রাজনীতিকের ওপর

প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ: সমাজকল্যাণমন্ত্রী

বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট রোববার পর্যন্ত স্থগিত

দুর্গাপূজায় বিআরটিসির বিশেষ বাস, শুক্রবার থেকে টিকিট বিক্রি

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে: জহির উদ্দিন

হামলা হচ্ছে সৌদি আরবে, যে ৫ কারণে বিপদে বাংলাদেশ

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত

সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ