হোম > জাতীয়

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কুয়েতের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখিয়ে দেশটির সরকারের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

এছাড়া মিসাইল বা ড্রোন হামলার কোনো ছবি কিংবা ভিডিও ধারণ না করার জন্যও সতর্ক করেছে দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে আঞ্চলিক পরিস্থিতি-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ কিংবা আপলোড না করার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে দূতাবাস।

জরুরি প্রয়োজনে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের হটলাইন +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪ ও +৯৬৫ ৫০৮৯৫১৬১ নম্বরে যোগাযোগ করা যাবে।

এছাড়া mission.kuwait@mofa.gov.bd ই-মেইলেও যোগাযোগের সুযোগ রয়েছে।

‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ’ সংক্রান্ত খবরের বিষয়ে যা বলছে পুলিশ

চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে বাহাস

আইনসভায় বিল দেরিতে আসায় ডেপুটি স্পিকারের অসন্তোষ

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত, সভাপতি আখতারুজ্জামান মিয়া

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই: টিআইবি

বই পড়ার অভ্যাসই তৈরি করতে পারে ধৈর্যশীল ও মানবিক জাতি: জুবাইদা রহমান

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যাংক রেজল্যুশন আইন সংশোধনে বিল

গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি